ভালো আছি ভা‌লো থেকো [Bhalo Achi Bhalo Theko]-bangla lyrics song

 

ভালো আছি ভা‌লো থেকো [Bhalo Achi Bhalo Theko]-Bangla lyrics song



Song:Bhalo achi bhalo theko

Bangla lyrics song

Singer:Andrew Kishore&Kanak Chapa

Bangla lyrics song

Movie:Tomake Chai

Bhalo achi Bhalo theko- তোমাকে চাই

ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
দিও তোমার মালা খানি
বাউলের এই মনটারে ।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে ।

পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরনে মুক্তর সুখ,
তেমনি তোমার নিবিড় চলা
ভিতরের নীল বন্দরে ।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে ।

ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম,
তেমনি তোমার নিবিড় ছোয়া
গভীরের এই বন্দরে ।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে ।

ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো।

Post a Comment

0 Comments